রাজধানীতে বস্তিতে আগুনে পুড়ল ২ শতাধিক ঘর

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

রাজধানীতে বস্তিতে আগুনে পুড়ল ২ শতাধিক ঘর

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর তুরাগের রানাভোলার মোস্তফা মেম্বারের বস্তিতে আগুনের ঘটনায় দুই শতাধিক টিনশেড ঘর পুড়ে গেছে।

 

Manual5 Ad Code

বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আগুন লাগার ঘটনা ঘটে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা তৎপরতা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Manual2 Ad Code

আগুন লাগা ও নেভানোর বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।

 

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর তুরাগের রানাভোলার মোস্তফা মেম্বারের  বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এদিকে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা জানান, আগুনে বস্তির প্রায় দুই শতাধিক টিনশেডের ঘর পুড়ে গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code