সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
সুরমা মেইল ডেস্ক : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সাথে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সাথেও এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Design and developed by ওয়েব হোম বিডি