হেফাজত নেতা হারুন ইজহার গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

হেফাজত নেতা হারুন ইজহার গ্রেপ্তার

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আলোচিত হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন মুফতি হারুনের ব্যক্তিগত সহকারী মো. ওসমান। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে মাদরাসা থেকে তাকে আটক করে র‍্যাবের একটি দল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

।আরও পড়ুন

 

Manual4 Ad Code

মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামের ছেলে। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটিতে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

Manual4 Ad Code

সর্বশেষ ২০১৫ সালে দুই দফা আটক হয়েছিলেন হারুন ইজহার। ২০১৩ সালের ৭ অক্টোবর তার পরিচালিত লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় হ্যান্ড গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে মারা যান তিনজন। এরপর সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড ও বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

 

হারুন ইজহারের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে সহিংসতার ইন্ধন দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code