সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২১
সুরমা মেইল ডেস্ক : রংপুরের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার (১০ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার কিশোরপুর গ্রামের আব্দুর রহিম খন্দকার (৭২) ও তার স্ত্রী উম্মে সালমা (৬৫)।
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান, উলিপুরের নিজ বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রংপুরে যাচ্ছিলেন আব্দুর রহিম। কাউনিয়ার ভেলুপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী উম্মে সালমা নিহত হন।
গুরুতর অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিকআপচালক আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়।
Design and developed by ওয়েব হোম বিডি