সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১
সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৮-৯ মাস আগে তার এক ছেলেকেও একইভাবে হত্যা করা হয়।
নিহত এজাহার মিয়া ওই উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের চুন্নু মিয়ার ছেলে। শুক্রবার (২৫ জুন) বিকেলে একই ইউনিয়নের নিশ্চিন্তাপুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, খালের পাড়ে একটি বাঁশঝাড়ের নিচে গলাকাটা অবস্থায় এজাহার মিয়ার লাশ পাওয়া গেছে। তিনি কৃষি কাজ করতেন। বৃহস্পতিবার সকালে বের হয়ে আর বাসায় ফেরেননি এজাহার। কে বা কারা খুন করেছে সেটি আমরা দেখছি।
তিনি আরো বলেন, ৮-৯ মাস আগে এজাহার মিয়ার বড় ছেলেকে আরেকটি পাহাড়ের নিচে ছড়ায় একইভাবে খুন করে ফেলে রাখা হয়েছিল। কারা পর পর দুটি ঘটনা ঘটাল- সেটা আমরা তদন্ত করে দেখছি। এজাহার মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি