সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহে আরও একজন আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৫ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত একটার দিকে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করে। এছাড়া পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পিকআপের চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
Design and developed by ওয়েব হোম বিডি