গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত

Manual3 Ad Code

ছবি প্রতীকী

 

সুরমা মেইল ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

 

Manual6 Ad Code

সোমবার (১২ জুলাই) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে ফাঁসিতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই যাত্রী নিহত হন।

 

নিহত দুই যাত্রী হলেন ঢাকার ধামরাইর এনায়েত উল্লার ছেলে আবদুল কুদ্দুস এবং ঢাকার সাভারের ময়েজ মিয়া। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে একটি পিকআপ রংপুরের দিকে যাচ্ছিলো। পিকআপে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। সকাল ৬টার দিকে পিকআপটি ফাঁসিতলায় বাজারে পৌছলে বিপরীতমুখী একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে যায় এবং পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়।

 

Manual3 Ad Code

এসময় ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে আবদুল কুদ্দুস মারা যান। ময়েজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চালকসহ পিকআপের চার যাত্রী আহত হন। গুরুতর আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, হতাহতরা ব্যবসায়ী। তারা ব্যবসার কাজে পিকআপ নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code