সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১
রাঙামাটি প্রতিনিধি : সদ্য নিয়োগ প্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব।
সোমবার (১২ জুলাই) বিকেলে ক্লাব প্রাঙ্গনে এ শুভেচ্ছা প্রদান করা হয়। একইভাবে রাঙামাটি জেলার প্রবেশমুখ রাউজান থেকে শহীদ মিনার পর্যন্ত পথে পথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যক্তির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জেলা আওয়াম্যীলীগ’র পক্ষে বিকেলে কর্মীবান্ধব হিসেবে পরিচিত এ নেতাকে সংর্বধনা প্রদান করা হয়েছে।
এছাড়াও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীকে।
ফুলের শুভেচ্ছা প্রদানকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, আপনারা জাতির বিবেক। জাতীয় সমস্যাগুলো ্আপনারাই কলমের মাধ্যমে তুলে ধরেন। দেশের ক্রান্তিকালীন সময়ে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি এসময় ক্লাবের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,সহ-সভাপতি অলি আহমেদ, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি