বিকাশের লুট হওয়া ১৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

বিকাশের লুট হওয়া ১৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

Manual2 Ad Code

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্ট অফিসের ভল্ট ভেঙে লুট করা ১৭ লাখ ৮৩ হাজার টাকাসহ জামাল উদ্দিন ওরফে ফারুক নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Manual5 Ad Code

 

শনিবার (১৭ জুলাই) চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল উদ্দিন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনারপাড়া এলাকার জনু মিয়ার ছেলে। তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual7 Ad Code

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরির ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় তার শয়নকক্ষের খাটের নিচে কাগজের ব্যাগে রাখা ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

Manual1 Ad Code

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান বলেন, জামাল উদ্দিনকে শনিবার বিকেলে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code