ঠাকুরগাঁওয়ে ৩ হাসপাতালে অক্সিজেন ও কনসেনট্রেটর মেশিন প্রদান

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

ঠাকুরগাঁওয়ে ৩ হাসপাতালে অক্সিজেন ও কনসেনট্রেটর মেশিন প্রদান

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর মেশিন প্রদানের জন্য জেলা প্রশাসককে হস্তান্তর করা হয়।

 

রোববার (১৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মার্কিন যুক্তরাস্ট্রে বসবাসকারী ঠাকুরগাঁও জেলার অধিবাসীদের সংগঠন “ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন” ইউএস’র সভাপতি হাসান উল্লাহ ফিলিপ ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুনের প থেকে করোনা উপকরণগুলি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানকে হস্তান্তর করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু ও মোমিনুল হাসান মনি।

Manual4 Ad Code

 

হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সংগঠনের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সংবাদিকগণ।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২টি বড় অক্সিজেন সিলিন্ডার এবং পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানের জন্য ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন জেলা প্রশাসককে হস্তান্তর করা হয়।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code