শিশু গৃহকর্মীকে মশার কয়েলের ছ্যাঁকা: নারী মানবাধিকার কর্মী গ্রেফতার

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

শিশু গৃহকর্মীকে মশার কয়েলের ছ্যাঁকা: নারী মানবাধিকার কর্মী গ্রেফতার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বান্দরবানে এক শিশু গৃহকর্মীকে মশার কয়েল দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ বিভিন্নভাবে নির্যাতনের মামলায় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সারাহ সুদীপা ইউনুছকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার স্বামী ফয়সাল আহমেদ পলাতক।

 

Manual8 Ad Code

শনিবার (২৪ জুলাই) সকালে বান্দরবান সদরের বনরুপা পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সারাহ সুদীপা ইউনুছকে।

 

এর আগে শুক্রবার (২২ জুলাই) শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অ্যাডভোকেট সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী ফয়সাল আহমেদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করেন রওশন আরা নামে এক নারী। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করিয়ে আদালতে নিয়ে যায়। আদালত নির্যাতনের শিকার শিশু জয়নাব আক্তার জোহরাকে চট্টগ্রামের হাটহাজারীর সেফহোমে পাঠানোর নির্দেশ দেয়।

 

Manual3 Ad Code

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মো. সোহাগ রানা বলেন, অ্যাডভোকেট সারাহ সুদীপা ইউনুছকে শিশু আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার পলাতক স্বামী ফয়সাল আহম্মেদকে গ্রেফতারে অভিযান চলছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

জানা গেছে, বান্দরবানে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

 

নির্যাতনের শিকার শিশুটি জানায়- তাকে জ্বলন্ত মশার কয়েল দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ বিভিন্নভাবে নির্যাতন করতেন গৃহকর্তী সারাহ সুদীপা ইউনুছ। ওই ঘটনায় সুদীপা ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির এক প্রতিবেশী।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code