দুই ডোজ টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় এমপি শম্ভু

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১

দুই ডোজ টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় এমপি শম্ভু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দুই ডোজ টিকা নিয়েও দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা-১ আসনের এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শনিবার (৩১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন তার এপিএস শফিক হোসেন।

Manual1 Ad Code

 

তিনি জানান, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করতে অনেকদিন ধরে বরগুনায় রয়েছেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। করোনার উপসর্গ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন তিনি। ২৯ জুলাই রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তিনি বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আমতলার বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

২০২০ সালের নভেম্বরে প্রথমবার করোনায় আক্রান্ত হন এমপি শম্ভু। তখন চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর গুলশানের বাসায় চিকিৎসা নিয়েছিলেন। ওই সময়ে তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথও আক্রান্ত হয়েছিলেন।

Manual8 Ad Code

 

এ বছর ১২ এপ্রিল এমপি শম্ভু টিকার প্রথম ডোজ এবং দুই মাস পর দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। দুই ডোজ টিকা নেয়ার পরও তিনি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code