প্রথম দিনে রাঙামাটিতে ৩৩ হাজার জনকে টিকা প্রদান

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

প্রথম দিনে রাঙামাটিতে ৩৩ হাজার জনকে টিকা প্রদান

Manual6 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ২টি পৌরসভা ও ৪৯টি ইউনিয়নে প্রথম দিনে ৩৩ হাজার জনকে গণটীকা করণের আওতায় প্রথম ডোজ প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

 

শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টা থেকে রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়ন কেন্দ্র এবং রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভার ১৮টি কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

স্থানীয় রেড ক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবিদের সহায়তায় রাঙামাটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা আগ্রহীদের টিকা প্রদান করেছেন। ২৫ বছরের উর্ধ্বের নারী-পুরুষ এই টীকা গ্রহন করেছে।

Manual3 Ad Code

 

সরকারের এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ও রেডক্রিসেন্ট’র পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

Manual4 Ad Code

 

সকালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা রাঙামাটির বিভিন্ন টীকা কেন্দ্র পরিদর্শন করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code