সোনার বার আত্মসাৎ, ডিবির ওসিসহ ছয় পুলিশ আটক

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১

সোনার বার আত্মসাৎ, ডিবির ওসিসহ ছয় পুলিশ আটক

Manual2 Ad Code

ওসি সাইফুল ইসলাম (ছবি সংগৃহীত)

 

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফেনীতে ২০টি সোনার বার আত্মসাতের অভিযোগে জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ আগস্ট) তাদের আটক করে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। আটক অন্যরা হলেন- এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

 

Manual2 Ad Code

ফেনীর এসপি খোন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে তার গাড়ি থামান ডিবি পুলিশের ওই সদস্যরা। এরপর তার কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান তারা। এ ঘটনায় গোপাল লিখিত অভিযোগ দেন। পরে চারজনকে শনাক্ত করে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আরো দুজনকে আটক করা হয়।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

আটকদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটিও উদ্ধারের চেষ্টা চলছে। তবে বারগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এসপি খোন্দকার নুরুন্নবী।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code