হামলা-দখলের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মাবনবন্ধন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

হামলা-দখলের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মাবনবন্ধন

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা দেশে সাম্প্রদায়িক হামলা-ভাংচুর ও লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Manual6 Ad Code

 

সারা দেশে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই : ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানে বুধবার শহরের চৌরাস্তায় এ কর্মসূচী পালিত হয়।

 

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, পৌর শাখার সভাপতি ডা: শুকদেব চন্দ্র দাস, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার সম্পাদক সুমন কুমার ঘোষ, শিক্ষার্থী ঐক্য পরিষদের আহবায়ক প্রান্ত কুমার দাস, বিদ্যাতি সংসদের উপদেষ্টা নিলয় পাল প্রমুখ।

Manual2 Ad Code

 

বক্তারা খুলনার রুপসার শিয়ালি গ্রামের হিন্দু পাড়া, পটুয়াখালী কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসী পল্লীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদাকি হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code