চার ঘণ্টায় ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

চার ঘণ্টায় ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর বনানীতে ছয় তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় এমিকন নামের প্রতিষ্ঠানের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

শনিবার (২১ আগস্ট) বেলা ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

 

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। আগুন আর ছড়াবে না বলে ধারণা করছি।

 

ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, ভলান্টিয়ার, সেনাবাহিনী, বিমানবাহিনী, ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) জিল্লুর রহমান।

 

Manual7 Ad Code

বেলা ১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিল্লুর বলেন, ‘মূলত এমিকন নামে এটি একটি প্রতিষ্ঠানের গোডাউন এখানে ক্রেস্ট তৈরি করা হতো। গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে আমাদের সমস্যা হচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে পানি দেওয়া হলো।

 

তিনি বলেন, ‘দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে না। ভবনের ভিতরে আমাদের তিনটি টিম কাজ করে যাচ্ছে। আগুন আমাদের নিয়ন্ত্রণে প্রায় চলে এসেছে, তবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আবার যেকোনো সময় বেড়ে যেতে পারে, তবে আমরা আশা করি দুই থেকে আড়াই ঘণ্টার ভিতরে আমরা আগুন (পুরোপুরি) নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব।’

 

তিনি আরো বলেন, ‘আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার পর তদন্ত কমিটি গঠন করে আমরা জানতে পারব আগুন লাগার প্রকৃত কারণ।’

Manual2 Ad Code

 

ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘বিল্ডিং কোড অনুযায়ী আমরা এখনো ভবনটিতে অগ্নিনির্বাপণের দেখতে পাইনি। বলতে গেলে ভবনের নিজস্ব কোনো ফায়ার ফাইটিং ব্যবস্থা ছিল না। তবে পাশের একটি ভবনে পানি ছিল। প্রথম আধা ঘণ্টা সেই পানি দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি।’

 

Manual7 Ad Code

তিনি বলেন, ‘আমাদের অভিযান এখনও অসম্পূর্ণ রয়েছে। অভিযান শেষ হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। সার্চিং অভিযানের প্রস্তুতি হলেও আগুনের তীব্রতা থাকায় আমরা এখনও শুরু করতে পারিনি।’

 

Manual6 Ad Code

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিচালক মো. শাহজাহান শিকদার আগুনের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘সকাল ৯টার পর ছয় তলা ওই ভবনের তিন তলায় আগুন লাগে। এখন পর্যন্ত ১৫টি ইউনিট যুক্ত হয়েছে।’

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) রায়হান কবির বলেন, ‘আমরা ৯টা ১০ মিনিটে আগুনের খবর পাই। ১০টা ১৪ মিনিটে বনানী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট সেখানে পৌঁছায়। এরপর তেঁজগাঁও ও কুর্মিটোলা স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট আগুন নির্বাপণকাজে যোগ দেয়।’

 

চেয়ারম্যানবাড়ীর ৭৯/৩ নম্বর ভবনের তিন তলায় আগুনের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর এনামুল হক বলেন, ‘সকাল ৯টা ১০ মিনিটে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় আনন্দ টিভির ভবনের ছয় তলার তৃতীয় তলায় আগুন লাগে। সেখানে একটি কার্টনের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code