সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা সনাতন যুব পরিষদ’র উদ্যোগে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতন সম্প্রদায়ের মন্দিরে হামলা, মুর্তি ভাঙচুর, বাড়ী ঘর দোকান-পাটে অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।

 

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ঘন্টা স্থায়ী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশেরাঙামাটি সনাতন যুব পরিষদ সভাপতি জগন্নাত ভদ্র’র সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পূঁজা উদযাপন পরিষদ সভাপতি অমর কুমার দে।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা সহ সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি শহর শাখা সহ সভাপতি সোহেল সাহা, সনাতন যুব পরিষদ শহর শাখা সহ সম্পাদক দেবাশীষ পালিত রাজা, ইস্কন মন্দির পুরহিত চৈতন্য প্রভুপাত, লোকনাথ সেবক সংঘ কেন্দ্রীয় সদস্য কুশল চৌধুরী, হিন্দু মহজোট রাঙ্গামাটি জেলা সভাপতি সুজন দে, সনাতন যুব পরিষদ শহর শাখা সেক্রেটারী উজ্জ্বল চৌধুরী, খাগড়াছড়ি হিন্দু মহাজোট সভাপতি বাবু দে প্রমুখ।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

সমাবেশ থেকে বক্তাগণ গত ৭ আগষ্ট সন্ত্রাসী ও চিহ্নিতগোষ্ঠী কর্তৃক খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সনাতন সম্প্রদায় তথা হিন্দু সংখ্যা লঘুদের মন্দির, মুর্তি ভাঙচুর, দোকান-পাট ও ঘর-বাড়ীতে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code