সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১
রাঙামাটি প্রতিনিধি : জেলার কাপ্তাই থানার দূর্গম ওয়াগ্গা কুকিমারা এলাকায় সন্ত্রাসীর গুলিতে বৃদ্ধ কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম থোয়াই অং প্রুগী মারমা (৭০)। তিনি স্থানীয় মৃত থোয়াই সাউ মারমার ছেলে।
সোমবার (৩০ আগস্ট) দিনগত রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার বিকেলে কৃষক থোয়াই অং প্রুগী মারমা ক্ষেতের কাজ শেষে বাড়ী ফিরছিলেন। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করছি। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, লাশটি উদ্ধার করে থানায় রেখেছে। মামলা প্রক্রিয়াধীন।
Design and developed by ওয়েব হোম বিডি