ভূমিদস্যু ও চাঁদাবাজ থেকে রক্ষা পেতে গৃহবধূর আকুতি

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

ভূমিদস্যু ও চাঁদাবাজ থেকে রক্ষা পেতে গৃহবধূর আকুতি

Manual6 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ থেকে রক্ষা পেতে নারভীন আক্তার নামের এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছে। সোমবার (৩০ আগষ্ট) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

সংবাদ সম্মেলনে নারভীন আক্তার অভিযোগ করে বলেন, আমি পরিবার-পরিজন নিয়ে দীর্ঘবছর ধরে শহরের আমানতবাগ এলাকায় ক্রয় সূত্রে নিজ বসত-ভিটায় বসবাস করে আসছি। সম্প্রতি আমার ঘরটি সংস্কার করার উদ্যোগ নিলে স্থানীয় ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে আমার স্বামীকে মামলা দিয়ে চাকরীচ্যুত, শিশু কন্যাকে গুম এবং আমার ভিটা কেড়ে নিবে বলে হুমকি প্রদর্শন করছে চক্রটির সদস্যরা।

 

Manual2 Ad Code

এক প্রশ্নের জবাবে ওই গৃহবধূ বলেন, চক্রটির অন্যতম হোতা হলেন, ওই এলাকার নিবাসী মো. আব্দুল হামিদ এবং মো. ফোরকান। চক্রটি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। পাশাপাশি আমাকে জোরপূর্বক উচ্ছেদের জন্য চক্রটি ক্ষমতাসীন দলের নাম বাঙানো একাধিক ভুমিদস্যুকে হাতে নিয়েছে। ভুমিদস্যু এই চক্রটি শহরে রাজবাড়ী, কলেজ গেইট, হাসপাতাল এলাকায় সরকারী, বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন অনেক জায়গায় ভুমিদস্যূতার সাথে জড়িত। চক্রটির ভুমি দস্যুতা নিয়ে ইতোপূর্বেও জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে। চক্রটির হাত থেকে মুক্তি পেতে তিনি প্রশাসনের উর্দ্ধতন মহল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভূক্তভোগীর ছোট বোন নুসরাত জাহান এবং ভাইয়ের স্ত্রী রূপা আক্তার।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code