সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
সুরমা মেইল ডেস্ক : কুমিল্লা সদরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (০৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ওই উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগম।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত ওই দম্পতির ঘরে প্রবেশ করে। এরপর তাদের হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করে। সেগুলো না পেয়ে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক হত্যাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ, পিবিআই ও সিআইডি বিষয়টি তদন্ত করছে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি