জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোন মানেই হয় না : মির্জা ফখরুল

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোন মানেই হয় না : মির্জা ফখরুল

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোন মানেই হয় না।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

ডা. জাফরুল্লাহ’র বক্তব্য ভিত্তিহিন জানিয়ে তিনি বলেন, আসলে উনার (জাফরুল্লাহ) বয়স হয়েছে তাই মাঝে মাঝে ভুলভাল বলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান বর্তমান দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। পুরো দল তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে। বাংলাদেশ জাতিয়তাবাদি দল একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল।

 

মির্জা ফখরুল বলেন, করোনার ও ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ, সেই সাথে জনগনের নিরাপত্তা দিতেও ব্যর্থ এই সরকার। সরকার তাদের ব্যর্থতা আড়াল করার জন্য জিয়ার কবর নিয়ে কু-রুচিকর, অরাজনৈতিক ইস্যু তৈরি করেছে। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে, অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। তার সাথে ডেঙ্গুর জন্য কতজন মানুষ মারা গেল। এসব থেকে উত্তোরনের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এই সরকারের উপর এজন্যই মানুষের আস্থা নেই।

 

স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশগ্রহনের কোন সিদ্ধান্ত হয় নাই উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয় তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় সরকারের নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি নেই। কারণ বর্তমান সরকার সুষ্ঠ নির্বাচন করতে ব্যর্থ। আর বর্তমান সরকার তো নির্বাচন বিহীন সরকার তাই তারা চায় না এই দেশে সুষ্ঠ নির্বাচন হোক।

Manual2 Ad Code

 

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code