দেশের মালিকানা কেড়ে নিয়েছে আ’লীগ : মির্জা ফখরুল

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

দেশের মালিকানা কেড়ে নিয়েছে আ’লীগ : মির্জা ফখরুল

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের নির্যাতনকারী, শোষণকারী দলে পরিণত হয়েছে। তারা দেশের মানুষের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই তাদের ক্ষমা করা যায়না।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্ত নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।

Manual1 Ad Code

 

আওয়ামী লীগ এখন পুরোপুরিভাবে গোটা দেশের জনগনকে শোষনকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, ‘আমি আগেও বলেছি আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগনকে শোষনকারী, নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিছিন্ন হয়ে গিয়েছে।’

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে। এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। একজন পুলিশের যদি এই অবস্থা হয় তাহলে গোটা সিস্টেম এর কি অবস্থা এটা আপনারাই চিন্তা করে দেখেন।’

 

বিএনপির দাবি একটাই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আর আমরা সব দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।’

 

এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code