মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য ধ্বংস, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য ধ্বংস, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ভোক্তা অধিকার আইনে দু’দিনে ৬টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানকালে ধ্বংস করা হয় মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী। স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহরে টিটিসি, বুধবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত কলেজ গেইট, স্টেডিয়াম মার্কেট, বনরূপা বাজার ও কাঁঠালতলী এলাকায় পরিচালিত তদারকি কার্যক্রমে ৬ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অননুমোদিত এনার্জি ড্রিংকসহ বিভিন্ন নকল পণ্য ধ্বংস করা হয়।

Manual8 Ad Code

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র রাঙ্গামাটি জেলা সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ হাসানুজ্জামান’র নেতৃত্বে এবং রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা পুলিশের সহায়তায় ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালিত হয়।

 

বনরূপা বাজারের ফুলকলিকে ৮ হাজার টাকা, টিটিসি রোড এলাকায় জয়ন্ত ষ্টোরকে ৩হাজার টাকা, আমানত ফার্মেন্সীকে, সুন্দরবন কুরিয়ার এন্ড পার্শেল সার্ভিসকে ২ হাজার টাকা, রেইনবো এক্সপ্রেস পার্শেল সার্ভিসেসকে ৩ হাজার টাকাসহ ৬টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উল্লেখ্য, জেলা জর্জ আদালতের অফিস সহায়ক মিসাইল চাকমা’র কাছে থেকে স্থানীয় দোকানী জয়ন্ত চাকমা এলপি গ্যাসের বাড়তি দাম রাখে। বিষয়টি তিনি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ আকারে জানালে রাঙামাটিতে মঙ্গলবার থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নামে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র কার্যক্রম জোরদার হওয়ায় স্থানীয় ক্রেতা সাধারণ খুশি।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

অভিযানের পাশাপাশি এসময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধসহ ভোক্তা-অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র রাঙামাটি জেলার সহকারী পরিচালক মুহাম্মিদ হাসানুজ্জামান বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব নিয়ে এখানে কাজ করতে আসি। আমি চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটিতে অতিরিক্ত কাজ করতে গিয়ে পূর্ণাঙ্গ সেবা দিতে পারছি না। অলপ কিছু দিনের মধ্যে রাঙামাটিতে পরিপূর্ণভাবে একজন দায়িত্ব নেবে । তখন প্রতিদিন অভিযান চালানো সম্ভব হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code