সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই বাড়ির ৪ জনের মৃত্যু

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ (রাজারামপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহতরা হলেন- ওই গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৩৪), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহত সবাই একই বাড়ির লোক বলে জানা গেছে।

 

বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের সবজি ক্ষেতে কাজ করছিলেন আব্দুর রহিম। ক্ষেতের মধ্যে বৃষ্টির পানি ছিলো। কাজ করার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন তিনি।

Manual5 Ad Code

 

এসময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তারা তিনজনও পড়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানোর পর সংযোগ বন্ধ হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code