রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ছোট খোচাবাড়ি তেঁতুলতলা নামক এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত ওই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানা যায়, সকালে রাস্তার পাশে গরু-ছাগল বাঁধতে গেলে স্থানীয়রা সেখানে মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সিআইডি’র সদস্যরা ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

ঠাকুরগাঁও সদর থানার ওসি (অপারেশন) জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনা স্থলে সিআইডি’র সদস্যরা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Manual3 Ad Code

 

আরও জানান, মৃতের পরনে নীল গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। মরদেহটি কার তা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান ওসি।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code