তুরাগে নৌকাডুবি: শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

তুরাগে নৌকাডুবি: শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সাভারের গাবতলী এলাকায় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

 

শনিবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ নৌকাটি ডুবে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও নিখোঁজ চারজন।

Manual7 Ad Code

 

শনিবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

Manual8 Ad Code

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানান মাহফুজুর রহমান।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code