লরি চাপায় সড়কে ঝড়ল ৩ জনের প্রাণ, আহত ২

প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১

লরি চাপায় সড়কে ঝড়ল ৩ জনের প্রাণ, আহত ২

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ সমিতি বাজার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কন্টেইনারবাহী লরির চাপায় ৩ জন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মুহুরীগঞ্জ সমিতি বাজারের পাশে বিসিক রাস্তার মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- মোশারফ হোসেন (৩২), মো. সাজু (৩৫) ও জহিরুল ইসলাম (২৮)। তবে, আহত দুজনের নাম পরিচয় নিশ্চত হওয়া যায়নি।

Manual7 Ad Code

 

দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই বিসিক শিল্প এলাকার একটি জুতার কারখানার কর্মচারী।

 

পুলিশ ও স্থানী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো ৫ জনকে চাপা দেয়।

 

Manual2 Ad Code

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ সমিতি বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম ভূঁইঞা বলেন, একটি দ্রুতগামী লং ভিহিকেলের (লরি) চাপায় তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

 

তিনি জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code