ফেসবুকে পোস্ট দেওয়া পীরগঞ্জের সেই পরিতোষ গ্রেপ্তার

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

ফেসবুকে পোস্ট দেওয়া পীরগঞ্জের সেই পরিতোষ গ্রেপ্তার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট থেকে পরিতোষ সরকার নামের ওই যুবককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।

 

Manual7 Ad Code

পরিতোষকে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Manual8 Ad Code

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়া হয়।

 

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ২০টি বাড়িঘর পুড়িয়ে দেয়।

 

সোমবার সকাল থেকে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে। সে ঘটনায় দুপুর পর্যন্ত ৪৫ জনকে আটকের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code