শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই শিক্ষক এবার চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই শিক্ষক এবার চেয়ারম্যান প্রার্থী

Manual3 Ad Code

ফাইল ছবি

Manual1 Ad Code


সুরমা মেইল ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন।

Manual2 Ad Code

 

বুধবার (২৭ অক্টোবর) মঞ্জুর পক্ষে গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. ইউছুপ পাটওয়ারীসহ স্থানীয় জামায়াতের ৮-১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

আলোচিত মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু উপজেলার হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।


আরও পড়ুন : মাদ্রাসা শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক


এরআগে সোমবার (২৫ অক্টোবর) জামিনে বেরিয়ে তাৎক্ষণিক এক বক্তব্যে ইউপি নির্বাচনের প্রস্ততি নেওয়ার জন্য শুভাকাঙ্খীদের আহ্বান জানিয়েছেন তিনি।

 

বামনী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদ বলেন, কয়েকজন ব্যক্তি এসে মঞ্জুরুল কবির নামের এক প্রার্থীর মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া বুধবার পর্যন্ত আমাদের কাছ থেকে ৬ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। তৃতীয় ধাপের এ নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ দিন ২ নভেম্বর। ভোট ২৮ নভেম্বর হবে। এ বিষয়ে শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর বক্তব্য নেওয়া যায়নি।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code