সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১
সুরমা মেইল ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দহাট এলাকায় মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে আসে ঘটনাস্থলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে জয়নন্দ গ্রামের কয়েকজন চোলাই মদ পান করে। এতে রাতেই মিঠু নামে একজন নিজবাড়িতে মারা যান। একই এলাকার ডাবোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বুধবার (২৪ নভেম্বর) দুপুরে মারা গেলে মদপানের ঘটনা ফাঁস হয়ে যায়।
এ ঘটানায় মেহের আলীসহ অন্য একজনকে অসুস্থ অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মেহের আলীও মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থল পরিদর্শনে আশা কাহারোল থানা পুলিশের কাছে জানতে চাইলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
Design and developed by ওয়েব হোম বিডি