ট্রাকচাপায় তিন নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

ট্রাকচাপায় তিন নারী শ্রমিক নিহত

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিন নারী শ্রমিক। ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকই নিহত হন।

 

Manual4 Ad Code

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান জানান, তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code