ভোলায় বন্দুকযু‌দ্ধে দুই জলদস্যু নিহত

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

ভোলায় বন্দুকযু‌দ্ধে দুই জলদস্যু নিহত

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন।

Manual5 Ad Code

 

রোববার (০৫ ডিসেম্বর) ভোরে চর কুকরিমুকরি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

Manual7 Ad Code

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ভোরের দিকে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় জলদস্যুরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোনপক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code