সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাউখালীতে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় সিইসিসহ ৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেছে মেম্বার পদ প্রার্থী মো. আফসার।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউপি’র ৭নং ওয়াার্ডে নির্বাচনের পর দিন ভোট কেন্দ্র থেকে খালী ব্যালট বক্স উদ্ধার ও কুড়িয়ে পাওয়া কিছু গণনা স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে ১৫ ভোটে পরাজিত মেম্বার পদ প্রার্থী মোঃ আফসার’র সমর্থক ও এলাকাবাসীদের চরম মাঝে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় সংক্ষুব্দ মেম্বার পদ প্রার্থী মো. আফসার প্রধান নির্বাচন কমিশনার, সচিব, জেলা নির্বাচন কর্মকর্তা, কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার ও প্রতিদ্বন্ধী মেম্বার পদ প্রার্থী বাবু পালিতসহ ৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।
লিগ্যাল নোটিশে অভিযোগ অভিযোগ করা হয়েছে, গত ২৮ নভেম্বর সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্টু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, হঠাৎ করে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম মেম্বার পদপ্রার্থী মো. আফসার’র এজেন্টের কাছ থেকে জোরপুর্বক ভোট গণনা বিবরণী ফরমে স্বাক্ষর নিয়ে নেয়। স্বাক্ষর নেয়ার পর থেকে প্রতিবাদ করলেও কোনো তোয়াক্কা না করে ভোট কারচুপির মাধ্যমে বাবু পালিতকে বিজয়ী ঘোষণা করেন। বেতুবুনিয়া ইউপি’র ৭নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১৫২। এর মধ্যে প্রতিদ্বন্ধী প্রার্থী টিউবল প্রতীকে বাবু পালিত কে ৪৫১ ভোট ও ফুটবল প্রতীকে মো. আফসারকে ৪৩৩ ভোট দেখানো হয়। কিন্তু উদ্ধার হওয়া গণনা বিবরণী বইয়ের ফরমে দেখানো হয়েছে বাবু পালিতকে ৫৫১ ভোট ও ফুটবল প্রতীকের প্রার্থী আফসারকে ৪৩৩ ভোট দেখানো হয়েছে বলে জানান।
এদিকে নির্বাচনের পরদিন কেন্দ্র থেকে ব্যালট বক্স উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, রাতে শুনেছেন একটি ব্যালট বক্স ভুলবশত ভোট কেন্দ্রে রয়ে গেছে।
তিনি কাউখালী থানার অফিসার ইনচার্জকে বিষয় অবগত করেছেন। তবে উপজেলা নির্বাচন অফিস থেকে গণমাধ্যম কর্মীরা বেরিয়ে যাবার পর, নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী কাউখালী বক্স হারানো বিষয়ে থানায় একটি সাধারণ হারানো ডায়রী করেন।
অন্যদিকে কেন্দ্র’র দায়িত্বে থাকা আরেক অভিযোগকারী প্রিজাইডিং কর্মকর্তা মোঃ সেলিম জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে তিনি রাতেই বিষয়টি অবহিত করেছেন। তবে কেন্দ্র ভোটের ফলাফল ঘোষনার পর থেকে সহিংসতা শুরু হয় এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ভোটারা। তারা পরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় ব্যালট বক্সটি ফেলে আসে।
এ বিষয়ে ফুটবল প্রতীকের মেম্বার পদ প্রার্থী মো. আফসার অভিযোগ করে বলেন, এখন জনগণ সব ছলচাতুরি বুঝে যাওয়ায় নিজেদের বাচানোর জন্য তারা নতুন গল্প বলছে।
তিনি প্রধান নির্বাচন কমিশনার ও সচিবসহ ৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তিন দিনের মধ্যে যদি নির্বাচনের মিথ্যা বানোয়াট ফলাফল স্থগিত করা না হয়, তাহলে তিনি পরবর্তীতে ৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
ব্যালট বক্স উদ্ধারের বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল্লা জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী তাকে রাতে বিষয়টি জানাননি। তবে ২৯ নভেম্বর ১২টার দিকে কাউখালী থানায় একটি জিডি করেন। এর পর তিনি কেন্দ্র থেকে ব্যালট বক্সটি উদ্ধার করে স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যোগ তরেন এ কর্মকর্তা।
এদিকে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান ও কাউখালী উপজেলা যুবলীগ’র সভাপতি অংক্যাজ চৌধুরী ব্যালট বক্স উদ্ধার ও নির্বাচনি কারচুপির তীব্র নিন্দা জানিয়ে পুণরায় ভোট গ্রহনের দাবী জানিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি