রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা ছেড়েছে আরসা!

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা ছেড়েছে আরসা!

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিজস্ব মুদ্রা ছেড়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। তবে পুলিশ বলছে, বিষয়টি তাদের জানা নেই।

Manual6 Ad Code

 

জানা গেছে, প্রাথমিকভাবে কয়েকটি ক্যাম্পে এ মুদ্রা চালু করলেও পর্যায়ক্রমে সব ক্যাম্পেই এ মুদ্রা চালু করতে চায় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গ্রুপে তারা এ মুদ্রার পক্ষে প্রচারণাও শুরু করেছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, শরণার্থী ক্যাম্পে আরসার মুদ্রা চালুর বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রোহিঙ্গা ক্যাম্পে এমন মুদ্রা প্রচলনের বিষয়টি বাংলাদেশের জন্য হুমকি বলে মনে করেন সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম।

 

তিনি বলেন, সাধারণত কোনো দেশ প্রতিষ্ঠা লাভের পর তার নিজের মুদ্রা চালু করে থাকে। একটি জঙ্গি সংগঠন কেন মুদ্রা প্রচলন করলো? বিষয়টি সন্দেহজনক। বাংলাদেশ সরকারের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত।

 

Manual1 Ad Code

রোহিঙ্গা ক্যাম্পের একাধিক সূত্র জানাচ্ছে, আরসার নতুন মুদ্রা দিয়ে লেনদেন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। কিছু দিনের মধ্যে আরসা নিয়ন্ত্রিত সবগুলো ক্যাম্পে নতুন এ মুদ্রা চালু হবে। জানা গেছে, প্রাথমিকভাবে ১ হাজার, ৫০০ এবং ১০০ টাকার নোট ছেড়েছে আরসা। নোটগুলোতে আরসার নেতা আতাউল্লাহর ছবি ছাপানো আছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code