লাইনচ্যুত হয়ে জমিতে পড়ল দোলনচাঁপা এক্সপ্রেসের ৫ বগি

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

লাইনচ্যুত হয়ে জমিতে পড়ল দোলনচাঁপা এক্সপ্রেসের ৫ বগি

Manual7 Ad Code

দুর্ঘটনায় কবলিত দোলনচাঁপা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে


পার্বতীপুর প্রতিনিধি :
দিনাজপুর পার্বতীপুরে বালুবাহী ট্রাকের সাথে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে ছিটকে পড়েছে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার ৭ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে।

 

Manual3 Ad Code

বুধবার (০৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঐ উপজেলার মন্মথপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে আছে।

 

চিরিরবন্দর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে যাত্রীহীন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পার্বতীপুরের মন্মথপুর-দুর্গাপুর রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকটি আটকা পড়ে। ঘন কুয়াশার কারণে ট্রেনচালক ট্রাকটিকে দেখতে না পেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে ছিটকে পড়ে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

তিনি আরো জানান, স্থানীয়রা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস ছুটে আসে। সকাল ১১টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া দোলনচাঁপা ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হয়। বিকেল ৩টার মধ্যে উদ্ধারকাজ শেষ করে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code