ঠাকুরগাঁওয়ে সক্রিয় হয়ে উঠছে গরু চোর সিন্ডিকেট

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

ঠাকুরগাঁওয়ে সক্রিয় হয়ে উঠছে গরু চোর সিন্ডিকেট

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে। ফলে আবারো সক্রিয় হয়ে উঠছে গরু চোর সিন্ডিকেট।

 

Manual7 Ad Code

বুধবার (১২ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার ডেনিশ পাড়া এলাকায় চারটি বিদেশি জাতের গাভি গরু চুরি করে চোরেরা। ডেনিশ পাড়া এলাকার মাহিন বেকারীর স্বত্ত¦াধিকারী জসিম এর বাসা থেকে গরু গুলি চুরি হয়।

 

Manual6 Ad Code

জসিম জানান, বেকারীর বিভিন্ন খাদ্য তৈরী করতে গরুর দুধের একটা বড় যোগান লাগে। তাই আমার বাসার সাথেই একটা গরুর খামার করেছি যেখানে বিদেশি জাতের অনেক গুলি গরু রয়েছে। চোরেরা বুধবার ভোর রাতে সে খামারের একটি দরজার তালা ভেঙ্গে এবং দরজা কেটে প্রায় চার লক্ষ টাকা মূল্যের চারটি গরু নিয়ে যায়। সকালে আমার স্ত্রী গরুর খাবার দিতে গিয়ে দেখে গরু গুলি নেই। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।

Manual7 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেবো।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সদর উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলাগুলিতে সিরিজ আকারে গরু চুরির ঘটনা ঘটছে। এ থেকে মুক্তি পেতে স্থানীয় লোকেরা নিজ উদ্যোগে পালা করে নিজেদের গরু পাহারা দিচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code