সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশের সভামঞ্চে অতিরিক্ত নেতাকর্মী উঠেপড়ায় মঞ্চ ভেঙে পড়ে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টার পর চট্টগ্রামের কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এর পরই এ ঘটনা ঘটে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে যান নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।
মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, আমরা সমাবেশের অনুমতি পেয়েছি মঙ্গলবার রাত ১২টার দিকে। বুধবার সঠিক সময় সমাবেশও শুরু হয়। তবে সমাবেশ মঞ্চে বেশি নেতাকর্মী ওঠেপড়ে। এতেই মঞ্চটি একটু দেবে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি