ঠাকুরগাঁও জেলা সিপিবির ত্রয়োদশ সম্মেলন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

ঠাকুরগাঁও জেলা সিপিবির ত্রয়োদশ সম্মেলন

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
‘দুঃশাসন হটাও, ব্যাস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

প্রথম অধিবেশনে হরিপুর উপজেলা সিপিবির সভাপতি মহশিন আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি দবিরুল ইসলাম, জেলা পর্যায়ের নেতা আজিজুল মাষ্টার প্রমুখ।

ঠাকুরগাঁও জেলা সিপিবির ত্রয়োদশ সম্মেলন

Manual4 Ad Code

পরে দ্বিতীয় অধিবেশনে কমরেড ইয়াকুব আলীকে সভাপতি ও কমরেড এ্যাড. আবু সায়েমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এর আগে শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সাংগঠনিক পাতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code