মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Manual4 Ad Code

ছবি : সংগৃহীত


মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন- অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (৩৫), যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুর রহমান (৩৪)। নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বরঙ্গাইল হাইওয়ে পুলিশর ইনচার্জ রিয়াদ হাসান জানান, সকালে বরঙ্গাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়ামুখি যাত্রীবাহী বাস কমফোর্ট লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই এর চালক জাহিদুল ইসলাম ও যাত্রী আব্দুর রহমান নিহত হন। এছাড়া আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আব্দুর রাজ্জাক নামে অপর একজন যাত্রী মারা যান।

 

তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code