শিবচরে প্রাইভেটকারের পেছনে দুই বাসের ধাক্কা, নিহত ৪

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

শিবচরে প্রাইভেটকারের পেছনে দুই বাসের ধাক্কা, নিহত ৪

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
মাদারীপুরের শিবচরে প্রাইভেটকারের পেছনে পর পর দুই বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চার জন। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- মো. খলিল মাতুব্বর (৫৮), মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন।

Manual8 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকার বাংলাবাজার ফেরিঘাট থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি বাঁচামারা এলাকায় এলে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারের দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই প্রাইভেটকারের আরও তিন যাত্রী। এসময় স্থানীয়রা উদ্ধার করতে গেলে পেছন থেকে আসা আরও একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় তিন জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন নিহত হয়।

 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় চার জন মারা গেছে। এ ঘটনায় আরও চার আহত হন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code