নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত : মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত : মির্জা ফখরুল

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
এই নির্বাচন কমিশন চরম ভাবে ব্যার্থ। তাদের এ ব্যর্থতার জন্য তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, বিচার হওয়া উচিত। কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কিনা এটা পরে সিদ্ধান্ত নিব। কারণ এই দেশে মামলা করে কোন লাভ হয়না। কারণ বিচার বিভাগও এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারেনা।

 

Manual5 Ad Code

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

Manual6 Ad Code

সার্চ কমিটিকে আমরা মানিনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে আমরা আমাদের কাউকে দিবনা। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোন মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামীলীগের নমিনেশন চেয়েছে বিগত সময়ে। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে।

 

তিনি আরো বলেন, এই সরকারের অধিনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবেনা। আর দলকে নতুন ভাবে সাজানো হচ্ছে, অংগ সংগঠন ও মূল দল এর কমিটি নতুন ভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করছি।

Manual6 Ad Code

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code