রাস্তায় আলু ফেলে চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

রাস্তায় আলু ফেলে চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
আলু সংরক্ষণে কোল্ড স্টোরগুলোতে বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সড়কে আলু ফেলে মানববন্ধন কর্মসুচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে তারা।

 

Manual4 Ad Code

এ সময় বক্তব্য দেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম।

 

Manual4 Ad Code

বক্তারা বলেন, গেলবছর ৭০ কেজি আলুর বস্তায় ভাড়া ছিল ২৫০টাকা। এবছর হিমাগার মালিকরা ৫০ কেজির বস্তায় ভাড়া বাড়িয়ে নির্ধারণ করেছে ২৬০ টাকা। এতে ক্ষতির মুখে পরেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। অবিলম্বে এই ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Manual5 Ad Code

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code