ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু

Manual3 Ad Code

ছবি : প্রতীকী

Manual5 Ad Code


ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি স মিলে কাজ করার সময় করাতে কাটা পড়ে দুলাল হোসেন (৪৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আখানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন আখানগর ইউনিয়নের বইলদাপুকুর এলাকার নজরুলের ছেলে।

 

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে আখানগর বাজার এলাকায় খাদেমুল হোসেনের স মিলে কাঠ চেরাই করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক একটি ভারী ওজনের কাঠের গুড়ি তুলতে না পারায় দুলালকে সাহায্যের জন্য ডাক দেয়। দুলাল কাঠের গুড়ি তুলতে সাহায্য করতে গিয়ে পা ফসকে স মিলের চলন্ত করাতের ওপর পরে যান। এতে করাতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

রুহিয়া থানার ওসি তদন্ত শহিদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code