সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২
ছবি : প্রতীকী
ঠাকুরগাও প্রতিনিধি :
ঠাকুরগাওয়ে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার হরিনারায়নপুর কাগডোব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব আলী একই এলাকার মসিরউদ্দীনের ছেলে।
রেলের পীরগঞ্জ স্টেশনের সহকারী ম্যানেজার সোহরাব হোসেন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শিবগঞ্জ-ঠাকুরগাও রোড় রেল স্টেশনের মধ্যবর্তী হরিনারায়নপুর এলাকায় ঢাকা থেকে পঞ্চগড় গামী আন্তঃনগর দ্রুতযান এক্্রপ্রেস টেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি