ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে মির্জা রুহুল আমিন মিলনায়তন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

জাতীয়তাবাদী মহিলাদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশনে সংগঠনের জেলা শাখার সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, বিশেষ অতিথি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান নাজমুন নাহার বেবী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. রীনা পারভীন, সাংস্কৃতিক সম্পাদক মমতাজ বেগম লিপি, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, সদস্য জিনাত ফেরদৌস আরা রোজী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন আক্তার বানু, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

Manual4 Ad Code

 

দ্বিতীয় অধিবেশনে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি, নাজমা পারভিনকে সাধারণ সম্পাদক ও দেলোয়ারা আক্তার জাহান লাভলীকে সাংগঠনিক সম্পাদক করে জেলা মহিলাদলের নতুন কমিটি গঠন করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code