বাড়িতে ডাকাতদের হানা, গণপিটুনিতে নিহত ২

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

বাড়িতে ডাকাতদের হানা, গণপিটুনিতে নিহত ২

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে মসজিদের মাইকে এমন খবর প্রচারের পর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০৩ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে ফেরার পথে তারা গণপিটুনির শিকার হয়। সকালে এদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে আনার পর চিকিৎসক দুই ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন।

 

সাবেক ইউপি মেম্বার ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাতদল অস্ত্রসস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতদলের সদস্যরা তাদের দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লাখ টাকা লুট করে। এ সময় তারা চিৎকার করলে ডাকাত সদস্যরা গুলি করার হুমকি দেয়। প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের টেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন।

 

এ সময় ডাকাতদলের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। বাকি ডাকাতরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিনজনকে ধরতে পেরে গণপিটুনি দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আহত তিন ডাকাত সদস্যকে পুলিশে সোর্পদ করা হয়। পরে পুলিশ আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Manual4 Ad Code

 

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

Manual1 Ad Code

 

এদিকে এসআই টুটুল উদ্দিন জানান, গণপিটুনিতে আহত তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকি দুইজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৯টার দিকে মারা যান। আহত আরেক ডাকাত সদস্য চিকিৎসাধীন। আহত ও নিহত ডাকাত সদস্যদের পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code