ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিক্রয় উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, এনডিসি মো: শামছুজ্জামান আসিফ, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, প্রেস কাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ।

 

Manual4 Ad Code

সভায় জেলা প্রশাসক জানান আজ রোববার থেকে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। জেলায় মোট ৯২ হাজার ৬৮৮ জন এ সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে সদর উপজেলা ও পৌরসভায় ৩৯ হাজার ৯২৫, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ হাজার ৭৭৬, রানীশংকৈলে ১৪ হাজার ৮৪০, পীরগঞ্জে ১৬ হাজার ৫৯৩ ও হরিপুর উপজেলায় ৯ হাজার ৫৫৪ জন টিসিবি’র সুবিধা পাবেন। ১১০ টাকা প্রতি লিটারে ২ লিটার সোয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি হিসেবে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি হিসেবে ২ কেজি মসুর ডালের প্যাকেজ মূল্য ৪৬০ টাকা ধরা হয়েছে।

Manual5 Ad Code

 

টিসিবির মাধ্যমে ক্রয়ক্রত যেকোন প্রকার পন্য সামগ্রী খোলা বাজার বা অন্য কারও কাছে পাওয়া গেলে তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code