ক্যান্সারের কাছে হেরে গেলেন হাসপাতালে বিয়ে করা ফাহমিদা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

ক্যান্সারের কাছে হেরে গেলেন হাসপাতালে বিয়ে করা ফাহমিদা

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রেমিক মাহমুদুল হাসান। ভালোবাসার এই দারুণ স্বীকৃতি আলো জ্বেলে দিয়েছিল ফাহমিদার দুচোখে। কিন্তু সেই আলো নিভে গেল ১০ দিন পর।

 

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্সারের কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহমিদা কামাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

ফাহমিদার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার নানা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন সাকী। তিনি বলেন, ফাহমিদাকে আর বাঁচানো গেল না। তার কপালে জুটল না সুখের সংসার। বাদ আছর ফাহমিদার নিজবাড়ি দক্ষিণ বাকলিয়া হাজী আবদুস সালাম মাস্টারের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Manual8 Ad Code

 

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ করা ফাহমিদা কামালের অকাল মৃত্যুতে নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

 

ফাহমিদা রাজি না থাকলেও গত ৯ মার্চ হাসপাতালের শয্যাতেই প্রিয়তমাকে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দেন মাহমুদুল হাসান। সেই হাসপাতালেই চলে তাদের সুখের সংসার। মাঝে একদিন তারা গিয়েছিলেন বাসায়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালেই পেতেছেন তারা সংসার। কথা ছিল সুস্থ হয়ে বাড়ি ফিরে নতুন করে সংসার শুরু করবেন ফাহমিদা ও মাহমুদুল। কিন্তু ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশেই চলে গেলেন ফাহমিদা। পছন্দের মানুষটিকে নিয়ে সংসার করার স্বপ্ন আর পূরণ হলো না ফাহমিদার।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

ফাহমিদা কামাল চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ার চর চাক্তাই এলাকার বাসিন্দা। গত বছরের জানুয়ারি মাসে মেধাবী এই শিক্ষার্থী আক্রান্ত হন রেকটাম ক্যান্সারে। পরে মরণব্যাধি এই রোগ থেকে বাঁচতে লড়াই শুরু করে ফাহমিদা ও তার পরিবার এবং স্বজনরা। এরইমধ্যে দেশের পাশাপাশি ভারতে গিয়েও করিয়েছেন চিকিৎসা। কিন্তু কোনো চিকিৎসা কাজে আসেনি। ভারত থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর শারীরিক অবস্থার উন্নতির বদলে আরও অবনতি হতে থাকে তার। শারীরিক এমন অবস্থার মধ্যেই ভালোবাসার মানুষটিকে বিয়ের সিদ্ধান্ত নেন কক্সবাজারের চকরিয়ার সন্তান মাহমুদুল হাসান। তার এমন সিদ্ধান্তে অনেকটা হবাক হন সবাই।

 

চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ার চর চাক্তাই এলাকার বাসিন্দা এসএম কামাল উদ্দিনের তিন ছেলে-মেয়ের মধ্যে ফাহমিদা দ্বিতীয়। ২৬ বছর বয়সী ফাহমিদা নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকেও এমবিএ শেষ করেন। ৩০ বছর বয়সী মাহমুদুল হাসান কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালীর সাবেক চেয়ারম্যান আজিজুল হকের ছেলে। ঢাকার নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয় শিক্ষাজীবন থেকেই। দুই পরিবারই জানতেন তাদের সম্পর্কের বিষয়টি।

 

ফাহমিদার এত দ্রুত চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না স্বামী মাহমুদুল। স্ত্রীর মৃত্যুতে নির্বাক হয়ে গেছেন তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code