শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে “আমিই পারি শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করতে” হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

Manual5 Ad Code

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) জিন্নাতুন নাহার, বিশেষ অতিথি সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: মোকাররম হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: সামিউল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: মাহমুদ হাসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকতা জবেদ আলী, সংস্থার এডভোকেসি এন্ড সোস্যাল একাউন্টেবিলিটি পিএলসির ফিল্ড কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডল, পারুল বেগম প্রমুখ।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

ক্যাম্পেইনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তাগণ সহিংসতা প্রতিরোধ তাদের যৌক্তিক সুপারিশমালা তুলে ধরেন। ক্যাম্পেইনে যুবক যুবতিরা তাদের মেধা, সুচিন্তিত বিবেক, জ্ঞান শক্তি, সাহস এবং ইতিবাসক মনোভাবের মাধ্যমে সমাজের ক্ষতিকারক বিভিন্ন সামাজিক প্রথা ও কুসংস্কার বিশেষভাবে নারী ও শিশুর প্রতি শারিরিক সহিংসতা বন্ধে কার্যকরী ভূমিকা রাখার বিষয়ে ধারণা প্রদান করা হয়।

 

এছাড়াও সমাজে সমস্ত অন্যায়, অবিচার ও অন্যায্যতার বিপক্ষে এবং ন্যায়, নায্যাতা ও শান্তির স্বপক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে জার দেওয়া হয়।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code