ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দখলদারদের উচ্ছেদের চেষ্টা, হামলা-ভাংচুর

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দখলদারদের উচ্ছেদের চেষ্টা, হামলা-ভাংচুর

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
পৌর শহরের তাঁতীপাড়ায় ৪০ বছরের ভোগদখলীয় জমি থেকে অন্যায়ভাবে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে উচ্ছেদের চেষ্ঠা, বসতবাড়িতে হামলা, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রেসকাব আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Manual6 Ad Code

ভুক্তভোগী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর শহরের তাঁতীপাড়া মহল্লার কানিজ আক্তার কলি লিখিত অভিযোগে বলেন, ৫২ শতক জমির মধ্যে ৪ শতক জমিতে আমরা ৪০ বছর ধরে বসবাস করে আসছি। স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পূরুষেরা মৃত্যুবরণ করলে আমরা সেই জায়গাটিতে বসবাস করে বাড়িঘর নির্মাণ করেছি। পরবর্তিতে জানতে পারি এটি সরকারি খাস জমি (ত্রাণের জায়গা)। কিন্তু আমাদের মাথা গোজানোর মতো এক চিলতে জমিও নেই।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সম্প্রতি প্রতিবেশী মাহমুদা আক্তার নামে একজন জমিটি নিজের দাবি করে দখলের চেষ্টা করছে। তিনি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।

 

Manual2 Ad Code

আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code